ইন্দোনেশিয়ায় ভূমিকম্পে ব্যাপক প্রাণহানিতে শেখ হাসিনার শোক
জাতীয় সংসদে বিরোধী দলীয় নেতা ও আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা ইন্দোনেশিয়ার ভয়াবহ ভূমিকম্পে হাজার হাজার নারী, পুরুষ ও শিশুর মর্মান্তিক মৃত্যু ও আহত হওয়ার ঘটনায় এবং সহায় সম্পদের ব্যাপক ক্ষয়ক্ষতিতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন।
শনিবার এক বিবৃতিতে তিনি ভূমিকম্পে নিহতদের বিদেহী আতœার মাগফেরাত ও শান্তি কামনা করেন। তিনি শোক সন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।
