আ’লীগের বিশেষ বর্ধিত সভার তারিখ ৫ ও ৬ জুনে পুননির্ধারন
আওয়ামী লীগ জাতীয় নির্বাহী কমিটির দুই দিনব্যাপী বিশেষ বর্ধিত সভার তারিখ ২৭ ও ২৮ মে’র স্থলে ৫ ও ৬ জুন পুনঃনির্ধারন করা হয়েছে।
দলের সংবাদ বিজ্ঞপ্তিতে বৃহস্পতিবার নতুন তারিখ ঘোষণার কথা জানানো হয়। এতে বলা হয়, কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটি, কেন্দ্রীয় উপদেষ্টা পরিষদ, জাতীয় কমিটি, আওয়ামী লীগ সমর্থক আইনজীবি এবং জেলা, উপজেলা/থানা, মহানগর, পৌরসভা, ইউনিয়ন এবং ওয়ার্ড শাখার সভাপতি ও সাধারণ সম্পাদকরা দুই দিনব্যাপী ওই সভায় অংশ নেবেন।
সংসদে বিরোধী দলীয় নেতা ও আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা বৈঠকে সভাপতিত্ব করবেন। অনুষ্ঠানে তিনি বিশেষ গুরুত্বপূর্ণ বক্তব্য দেবেন।
এছাড়া আওয়ামী লীগ সাধারণ সম্পাদক আব্দুল জলিল এমপি এক বিবৃতিতে দলীয় সংশ্লিষ্ট সদস্যদের বৈঠকে উপস্থিত থাকার নির্দেশ দিয়েছেন।
