বুধবার শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবস
সংসদে বিরোধী দলীয় নেতা এবং আওয়ামী সভানেত্রী শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবস বুধবার পালিত হবে।
দিবসটি উপলক্ষে আওয়ামী লীগ মঙ্গলবার নগরীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউট মিলনায়তনে আলোচনা সভার আয়োজন করে।
বিদেশে থাকা অবস্থায় আওয়ামী লীগের কাউন্সিল অধিবেশনে সর্বসম্মতিক্রমে সভানেত্রী নির্বাচিত হওয়ার পর সামরিক শাসক জিয়াউর রহমানের রক্তচক্ষু উপেক্ষা করে ১৯৮১ সালের ১৭ মে তিনি দেশে ফিরে আসেন করেন।
এর আগে ১৯৭৫ সালের ১৫ আগস্ট জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তার বাসভবনে ঘাতকদের হাতে স্বপরিবারে নির্মমভাবে নিহত হন।
বিরোধী দলীয় নেতা ও আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা এবং তার বোন শেখ রেহানা সে সময় দেশের বাইরে থাকায় ঘাতকদের হাত থেকে রক্ষা পান।
আওয়ামী লীগ যুগ্ম সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের দিবসটি পালনের জন্য আওয়ামী লীগ নেতা--কর্মীদের প্রতি আহবান জানিয়েছেন।
