আওয়ামী লীগের প্রেসিডিয়াম সভায় সর্বশেষ রাজনৈতিক পরিস্থিতি পর্যালোচনা
আওয়ামী লীগের প্রেসিডিয়ামের সভায় দেশের সার্বিক রাজনৈতিক পরিস্থিতি নিয়ে চুলচেরা আলোচনা করা হয়েছে।
রোববার সন্ধ্যায় দলীয় সভানেত্রী শেখ হাসিনার ধানমন্ডির কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়।
সভানেত্রী শেখ হাসিনার সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় দলের সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরামের সদস্যরা উপস্থিত ছিলেন।
সভায় বেশকিছু সাংগঠনিক বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হয়। আগামী ৫ জুন ঢাকা অবরোধের কর্মসূচি সফল ও বিএনপি জামাত জোট সরকারের পতন ত্বরান্বিত করতে বেশকিছু পরিকল্পনাও চূড়ান্ত করা হয়।
সভা শেষে দলের সাধারণ সম্পাদক আব্দুল জলিল সাংবাদিকদের বলেন, এ সরকার জনগণের সমস্যা সমাধানে ব্যর্থ হয়েছে। এদের পতন ঘটানো ছাড়া আর কোনো বিকল্প নেই।
