২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

২৫ মে’র মধ্যে বিদ্যুৎ ও পানি সঙ্কট নিরসন না হলে অনশণ করবে পুরাতন ঢাকা জনকল্যাণ সমিতি

পুরান ঢাকার দক্ষিণাঞ্চলে ২১ মে’র মধ্যে এলাকাবাসীর পানি ও বিদ্যুৎ সমস্যার সমাধান করা না হলে তারা ২৫ মে ডেসা ও ওয়াসা ভবনের সামনে অনশন ধর্মঘট ও প্রতিবাদ কর্মসূচী পালনের সিদ্ধান্ত নিয়েছে পুরাতন ঢাকা জনকল্যাণ সমিতি।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 May 2006, 06:02 PM

Updated : 26 Apr 2022, 03:39 PM

বৃহস্পতিবার সমিতির আহ্বায়ক মাহবুব উদ্দিন চৌধুরীর সভাপতিত্বে  এক সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয় বলে সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

এছাড়া যানজট নিরসনের জন্য দয়াগঞ্জ ট্রাক স্ট্যান্ড অন্যত্র সরিয়ে নেওয়া এবং মেথরপট্টি রাস্তা থেকে অবৈধ ওয়েল্ডিং কারখানা তুলে দেওয়ার জন্য ঢাকা সিটি কর্পোরেশনের কাছে অনুরোধ জানান সমিতির নেতৃবৃন্দ।