২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সিইসি’র সাথে জাপানের বিদায়ী রাষ্ট্রদূতের সাক্ষাত

বাংলাদেশে জাপানের বিদায়ী রাষ্ট্রদূত মাতসুহিরো হরিগুচি রোববার প্রধান নির্বাচন কমিশনার বিচারপতি এমএ আজিজের সাথে তার কার্যালয়ে সাক্ষাত করেছেন।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 May 2006, 09:44 PM

Updated : 26 Apr 2022, 03:38 PM

বাংলাদেশের আসন্ন জাতীয় নির্বাচন, খসড়া ভোটার তালিকা ও নির্বাচন পর্যবেক্ষণসহ বিভিন্ন বিষয়ে তাদের মধ্যে আলোচনা হয় বলে ইসির এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।

সিইসি বিচারপতি আজিজ ভোটার তালিকার সার্বিক অগ্রগতি এবং বাংলাদেশের নির্বাচনী নীতিমালার বিষয়ে রাষ্ট্রদূতকে অবহিত করেন।

জাপানী দূতাবাসের উন্নয়ন সহযোগিতা ও অর্থনৈতিক সম্পর্ক বিভাগের কাউন্সিলর মাসামি তামুরা, নির্বাচন কমিশনার বিচারপতি মাহফুজুর রহমান, এসএম জাকারিয়া এবং নির্বাচন কমিশন সচিবালয়ের ভারপ্রাপ্ত সচিব মোহাম্মদ জকরিয়া বৈঠকে উপস্থিত ছিলেন।

এরআগে সকালে নির্বাচন প্রশিক্ষন ইনস্টিটিউট ইসি সচিবালয় ও এর মাঠ পর্যায়ের কর্মকর্তাদের জন্য তিন দিনব্যাপী এক প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন করে। সিইসি বিচারপতি এমএ আজিজ কর্মশালাটি উদ্বোধন করেন।

প্রায় ৭৮ জন কর্মকর্তা দুটি ব্যাচে এই প্রশিক্ষণ কর্মশালায় অংশ নিচ্ছে।