২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পশ্চিমবঙ্গের তৃতীয় দফা নির্বাচন ২৭ এপ্রিল, জোর প্রচার চলছে

ভারতের পশ্চিমবঙ্গের চতুর্দশ বিধানসভা নির্বাচনের তৃতীয় দফা নির্বাচন ২৭ এপ্রিল বৃহস্পতিবার অনুষ্ঠিত হবে। প্রথম ও দ্বিতীয় দফা ভোট ইতোমধ্যে নির্বিঘেœ সম্পন্ন হয়েছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Apr 2006, 08:13 PM

Updated : 26 Apr 2022, 03:36 PM

রাজধানী কলকাতা এবং তার সংলগ্ন দু’টি গুরুত্বপূর্ণ জেলা উত্তর--দক্ষিণ চব্বিশ পরগানায় বৃহস্পতিবার মোট ৭৭টি আসনের ভোটগ্রহণ হবে। রাজনীতির কেন্দ্রস্থল এবং ভিভিআইপিদের আসন থাকায় স্বাভাবিকভাবেই রাজনৈতিক দলগুলোর কাছে এই অংশের ভোটগ্রহণ বিশেষ গুরুত্ব পাচ্ছে। রাজ্য সরকারের ক্ষমতা যার হাতেই উঠুক না কেন, রাজধানীর আসনগুলো কোন দল দখল করে নিতে পারে, সেদিকে রাজনৈতিক দলগুলো বেশি নজর দিচ্ছে।

যদিও বর্তমান ক্ষমতাসীন বামফ্রন্ট জোটের কলকাতায় বিগত নির্বাচনের অভিজ্ঞতা মোটেও ভাল ছিল না। সে নির্বাচনে রাজধানীর আসন গুলোতে একচ্ছত্র প্রভাব বজায় রেখেছে বিরোধী তৃণমূল। ২৪ টি আসনের মধ্যে তৃণমূলের ঝুলিতেই যায় ১৩টি আসন। এছাড়া বামফ্রন্টের ৯ এবং কংগ্রেসের ঝুলিতে মাত্র দুটি আসন।

উত্তর চব্বিশ পরগনায় বামফ্রন্ট কিছুটা এগিয়ে থাকলেও দক্ষিণ চব্বিশ পরগানায় সেই তৃণমূল কংগ্রেসই এগিয়ে ছিলো। এবারের লড়াইয়ে তৃণমূলের আসন ছিনিয়ে নিতে বামফ্রন্ট উঠেপড়ে লেগেছে। ছেড়ে কথা বলছে না তৃণমূলও।

তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় গত দু’দিনে হেলিকপ্টারে চড়ে কমপক্ষে ৪০ টি জনসভা করেছেন। একই ভাবে রাজ্যের মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য, জ্যোতি বসু, সুভাষ চক্রবর্তী, অসীম দাসগুপ্ত কলকাতা, উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগণা নির্বাচনী সভা করছেন প্রতি ঘন্টায় ঘন্টায়। কারণ মঙ্গলবারই নিয়ম অনুযায়ী প্রচার শেষ হতে যাচ্ছে।

বিজেপি’র সাবেক সভাপতি লালকৃষ্ণ আদভানিও কলকাতায় বেশ কয়েকটি জনসভা করেছেন। সাবেক ক্রিকেটার, বিজেপির সাংসদ নভজিদ সিং সিধু কলকাতার পাড়ায় পাড়ায় দলের হয়ে প্রচার করছেন। দুদিন আগে এসেছিলেন সমাজবাদী পার্টির নেত্রী জয়া বচ্চনও।

শোনা যাচ্ছে, কংগ্রেসের হয়ে আরো বেশ কয়েকটি নির্বচনী জনসভায় বক্তব্য রাখবেন কংগ্রেস নেত্রী সোনিয়া গান্ধী ও প্রধানমন্ত্রী ড. মনমোহন সিং, প্রণব মুখার্জী এবং প্রিররঞ্জন দাশমুন্সি।

তবে রাজনৈতিক দল গুলোর কাছে যেমন গুরুত্বই থাক না কেন, নির্বাচন কমিশন কিন্তু একই গুরুত্ব নিয়ে তৃতীয় দফার ভোট নিতে যাচ্ছে বলে ঘোষণা দিয়েছে।

বলা হচ্ছে, প্রথম দফায় মাওবাদী প্রভাবিত পুরুলীয়া, বাঁকুড়া এবং পশ্চিম মেদেনীপুর এবং দ্বিতীয় দফায় রাজনৈতিক দল গুলোর মারমুখো মনোভাব উপেক্ষা করে যেভাবে হুগলি, হাওড়া, নদীয়া এবং পূর্ব মেদেনীপুরে অবাধ-শান্তিপূর্ণ সহিংসতাহীন ভোট হয়েছে, তাতে নির্বাচন কমিশন খুব খুশী।

উপ-নির্বাচন কমিশন আনন্দকুমার রোববার কলকাতায় বিডি নিউজকে বলেন, কঠোর নিরাপত্তা বলয়ের মধ্যদিয়ে তিন জেলায় ভোট হচ্ছে। কোন প্রকারে সংঘাতের সঙ্গে কমিশন আপস করবে না। তিন জেলায় ৬৫০ কোম্পানি আধাসামরিক বাহিনী রাখা হচ্ছে। রাজ্য পুলিশের ৪৫ হাজার সদ্যসের পাশাপাশি আকাশে তিনটি যুদ্ধ হেলিকপ্টার টহল দেবে। উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগণায় সংলগ্ন ভারত-বাংলাদেশ সীমান্ত ৪৮ ঘন্টা আগে থেকে সিল করে দেয়া হবে। একই সঙ্গে সীমান্তে বিসএএফের সংখ্যাও বাড়ানো হবে বলে জানানো হয়।