আ. লীগ নেতা রহতমউল্লাহ’র বাড়িতে র্যাব দল: বাসিন্দাদের মধ্যে আতংক
বিরোধী দলের বৃহস্পতিবারের হরতালের পর র্যাবের একটি দল আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য রহমতউল্লাহ’র গুলশানের বাড়িতে যায়। এ নিয়ে বাড়ির বাসিন্দাদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।
অবশ্য র্যাব সদস্যরা বাড়ির ভেতর প্রবেশ করেনি বলে আওয়ামী লীগ নেতার ঘনিষ্ঠ সূত্র জানায়।
সূত্র জানায়, র্যাব সদস্যরা বাড়ির নিরাপত্তা প্রহরীর সাথে কথা বলে এবং রহমতউল্লাহ সম্পর্কে জিজ্ঞাসাবাদ করে।
র্যাব সদস্যরা তাদের কছে জানতে চায়, রহমতুল্লাহ সাধারণত কখন বাড়ি ফেরেন এবং বাড়ি থেকে বের হন।
রহমতউল্লাহ জানান, র্যাব সদস্যরা তার বাড়ির আশপাশে পর্যবেক্ষণ চালায় তবে বাড়ির ভেতরে প্রবেশ বা প্রবেশের কোনো চেষ্টা করেনি। র্যাবের কর্মকা-ে এসময় বাড়ির বাসিন্দাদের মধ্যে আতঙ্ক সৃষ্টি হয়।
এ বিষয়ে যোগাযোগ করা হলে র্যাবের একজন কর্মকর্তা বিডিনিউজকে বলেন, কোনো রাজনৈতিক নেতার বাড়িতে অভিযান চালানো র্যাবের দায়িত্ব নয়।
তবে নাম প্রকাশ না করার শর্তে তিনি বলেন, যদি কোনো রাজনৈতিক নেতার বাড়িতে অবৈধ অস্ত্র বা বস্তু থাকার সুনির্দিষ্ট তথ্য পাওয়া যায়, তাহলে আমরা অভিযান চালাতে পারি।
ঢাকা মেট্রোপলিটন পুলিশ’র (ডিএমপি) উপ--কমিশনার (ডিসি) ওবায়দুল হক বিডিনিউজকে বলেন, আওয়ামী লীগের সাবেক সাংসদের বাসায় অভিযান চালানোর বিষয়ে তার কিছু জানা নেই।
