২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

দেশের সংকটের জন্যে দুটি বড় দলই দায়ি: চরমোনাই পীর

ইসলামী শাসনতন্ত্র আন্দোলনের আমীর চরমোনাই পীর মো. ফজলুল করীম বলেছেন, দেশের বর্তমান সঙ্কটের জন্যে দুটি প্রধান রাজনৈতিক দলই দায়ি।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Apr 2006, 08:19 PM

Updated : 26 Apr 2022, 03:35 PM

এক সংবাদ বিজ্ঞপ্তিতে বৃহস্পতিবার তিনি বলেন, তাদের শাসনে কখনোই দেশের কল্যাণ এবং ইসলাম প্রতিষ্ঠা হবে না।

তিনি বলেন, দুই প্রধান দলের নেতিবাচক ভূমিকার কারণেই দেশে রাজনৈতিক অস্থিরতা তৈরি হয়েছে।

চরমোনাই পীর বলেন, এ সঙ্কট থেকে মুক্তির জন্যে ইসলামী শক্তিকে ঐক্যবদ্ধ হতে হবে।

তিনি দেশে ইসলামী শাসন প্রতিষ্ঠার জন্যে ঐক্যবদ্ধ আন্দোলন গড়ে তোলার আহবান জানান।

দেশের প্রতিটি জেলায় শুক্রবার ইসলামী শাসনতন্ত্র আন্দোলনের প্রতিবাদ মিছিল সফল করে তোলার জন্যে সর্বস্তরের মানুষের প্রতি তিনি আহবান জানান।

নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্য বৃদ্ধি এবং বিদ্যুৎ, সার, গ্যাস ও পানি সঙ্কটের প্রতিবাদে ৩১ মার্চ এক সমাবেশ থেকে ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে এ মিছিল করা হবে।