২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ইউরোপীয় দেশ সফরে যাচ্ছেন মোর্শেদ খান

পররাষ্ট্রমন্ত্রী এম. মোর্শেদ খান ফ্রান্স, নেদারল্যান্ডস, জার্মানি ও ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) সদর দপ্তর ব্রাসেলস সফর করবেন।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Apr 2006, 07:22 PM

Updated : 26 Apr 2022, 03:35 PM

আগামী ২৩ এপ্রিল থেকে ৩০ এপ্রিল পর্যন্ত সফরের উদ্দেশে তিনি ২১ এপ্রিল ঢাকা ত্যাগ করবেন। ঢাকা থেকে লন্ডন হয়ে তিনি প্যারিস যাবেন। পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

সফরকালে তিনি ফ্রান্স, ডাচ ও সুইডিশ পররাষ্ট্র মন্ত্রীদের সাথে দ্বিপাক্ষিক বিভিন্ন বিষয়ে বৈঠক করবেন।

সফরকালে তিনি সুইডিশ প্রেসিডেন্টের সাথে এক সৌজন্য সাক্ষাতে মিলিত হবেন।

পররাষ্ট্রমন্ত্রী ইইউ’য়ের পররাষ্ট্র বিষয়ক কমিশনারসহ বেশ কয়েকজন ইউরো পার্লামেন্টারিয়ানের সাথে আলাদাভাবে বৈঠক করবেন।

সফরকালে তিনি বাংলাদেশে সাম্প্রতিককালে বিভিন্ন ক্ষেত্রে সাফল্যের বিষয়গুলো তুলে ধরবেন বলে ধারণা করা হচ্ছে। এছাড়া তিনি দ্বিপাক্ষিক সহযোগিতা ও সহায়তা কর্মসূচি বৃদ্ধির ব্যাপারে ইউরোপীয় নেতাদের প্রতি আহ্বান জানাবেন।

সফরকালে তিনি ফ্রান্স ও নেদারল্যান্ডসের ব্যবসায়ী সম্প্রদায়ের সাথে বাংলাদেশে বিনিয়োগ ও বাংলাদেশী পণ্য আমাদানি বৃদ্ধির বিভিন্ন উপায় নিয়ে আলোচনা করবেন।

সফরশেষে আগামী ১ মে তিনি দেশে ফিরবেন বলে আশা করা হচ্ছে।