২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আব্দুল জলিল শুক্রবার দেশে ফিরছেন

আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ও ১৪ দলের সমন্বয়ক আব্দুল জলিল এমপি দু’সপ্তাহ ধরে সিঙ্গাপুর মাউন্ট এলিজাবেথ হাসপাতালে চিকিৎসাধীন থাকার পর শুক্রবার দেশে ফিরছেন।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Apr 2006, 06:03 PM

Updated : 26 Apr 2022, 03:35 PM

আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বৃহস্পতিবার বিডিনিউজকে জানান, হাসপাতালের বিশেষজ্ঞ চিকিৎসকরা জানিয়েছেন আব্দুল জলিল এখন সম্পূর্ণ সুস্থ। সেখানে চিকিৎসা শেষে সিঙ্গাপুর এয়ার লাইন্সযোগে শুক্রবার রাতে তিনি ঢাকায় পৌঁছবেন।

আব্দুল জলিল গত ২ এপ্রিল অসুস্থ হয়ে পড়লে ৫ এপ্রিল ঢাকার ল্যাব এইড কার্ডিয়াক হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসকদের পরামর্শে পরে তাকে ৬ এপ্রিল সিঙ্গাপুর মাউন্ট এলিজাবেথ হাসপাতালে ভর্তি করা হয়।

ওই হাসপাতালের কার্ডিওলজিস্ট ডা. ফিলিপ কো’সহ বিশেষজ্ঞ চিকিৎসকদের চিকিৎসা নিয়ে এখন তিনি পুরোপুরি সুস্থতা বোধ করছেন বলে দলীয় সূত্র জানিয়েছে।