২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আদালত অবমাননা আইনের খসড়া সংশোধনীতে এসসিবিএ’র প্রতিবাদ

সুপ্রিম কোর্ট বার অ্যাসোসিয়েশন (এসসিবিএ) বুধবার আদালত অবমাননা আইনের খসড়া সংশোধনীর প্রতিবাদ জানিয়েছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Apr 2006, 09:08 PM

Updated : 26 Apr 2022, 03:35 PM

এসসিবিএ সভাপতি ব্যারিস্টার এম আমির--উল--ইসলাম বলেন, প্রস্তাবিত আদালত অবমাননা আইন জনগণের মত প্রকাশের ও সাংবিধানিক অধিকারকে খর্ব করবে।

এসসিবিএ কার্য়ালয়ে বিডিনিউজের সাথে আলাপকালে তিনি বলেন, প্রস্তাবিত খসড়া সংশোধনীতে আদালত অবমাননার কোনো সংজ্ঞা নেই। সরকার এই ইস্যুতে বিভিন্ন পেশাজীবী সংগঠন, আইনজীবী, সাংবাদিক, আইন কমিশন, সাংসদসহ কারো সাথেই আলোচনা করেনি। এই আইনের মধ্যে মানুষের সম্পৃক্ততা না থাকা পর্যন্ত সাংবিধানিক প্রক্রিয়ায় ও প্রচলিত আইনের মধ্যে এই আইন কোনো কাজে আসবে না।

সরকার সোমবার আদালত অবমাননা আইনের খসড়া অনুমোদন করে। ওই আইনে আদালত অবমাননার দায়ে সর্বোচ্চ ছয় মাসের কারাদ- ও নগদ পাঁচ হাজার টাকা জরিমানার বিধান রাখা হয়েছে। প্রচলিত ১৯২৬ সালের আইন অনুযায়ী ছয় মাসের কারাদ- ও নগদ দুই হাজার টাকা অথবা উভয় শাস্তির বিধান রয়েছে।

ব্যারিস্টার আমির বলেন, বিভিন্ন দেশের অভিন্ন কিছু আইনে বিশেষ কিছু রায়ের আলোকে এ আইন গঠন করা হয়েছে।

এসসিবিএ সভাপতি বলেন, আদালত অবমাননা আইন সরকারি চাকরিজীবীদের সুবিধার্থে তৈরি করা হচ্ছে। এটা সাধারণ মানুষের জন্যে নয়।

তিনি বলেন, বিভিন্ন পেশাজীবী সংগঠন যেমন- আইনজীবী, মানবাধিকার কর্মী, সুশীল সমাজের সদস্য এবং সংবাদকর্মীদের এই সংশোধনী প্রক্রিয়ার সাথে রাখা উচিত ছিল। খসড়া অনুমোদনের আগে পেশাজীবীদের সাথে আলাপ আলোচনা করা উচিত ছিল।

সূত্র জানায়, নতুন আদালত অবমাননা আইনের মত সরকার সরাকারি কর্মচারি অধ্যাদেশ ১৯৮৫ কেও আইন করতে যাচ্ছে।

সূত্র আরো জানায়, ওই আইন অনুযায়ী কোনো সরকারি চাকরিজীবীর ১০ হাজার অথবা এরও বেশি জরিমানা হয় তাহলে তিনি চাকরি হারাবেন।

প্রচলিত আইন অনুযায়ী কোনো সরকারি চাকরিজীবীর ছয় মাসের কারাদ- অথবা একহাজার টাকার বেশি জরিমানা হলে তিনি চাকরি হারাবেন। ওই আইনের খসড়া এখন সংসদে অনুমোদনের অপেক্ষায় রয়েছে।

ব্যারিস্টার আমির--উল--ইসলাম বলেন, প্রস্তাবিত আদালত অবমাননা আইনের ফলে পেশাজীবীদের মনে সংশয়ের সৃষ্টি হয়েছে।