২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

দলিলপত্র পরীক্ষার পর পররাষ্ট্রমন্ত্রীর অভিযোগের জবাব দেবেন সাবের চৌধুরী

বিরোধী দলীয় নেতা শেখ হাসিনার রাজনৈতিক সচিব সাবের হোসেন চৌধুরী সোমবার লবিস্ট প্রতিষ্ঠান নিয়োগ সম্পর্কে রোববার তার উত্থাপিত অভিযোগের প্রেক্ষিতে পররাষ্ট্রমন্ত্রী এম মোরশেদ খান সোমবার সাংবাদিকদের কাছে আওয়ামী লীগের বিরুদ্ধে লবিস্ট নিয়োগের পাল্টা অভিযোগের ব্যাপারে তথ্য--উপাত্ত যাচাই করে অভিযোগের জবাব দেবেন বলে জানিয়েছেন।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Apr 2006, 08:50 PM

Updated : 26 Apr 2022, 03:33 PM

লবিস্ট নিয়োগ নিয়ে পররাষ্ট্রমন্ত্রীর মন্তব্য সম্পর্কে জানতে চাওয়া হলে সাবের হোসেন চৌধুরী বলেন, আমরা যে তথ্য উপাত্ত সরবরাহ করেছি তা আমরা যাচাই করে দেখবো। তারপর আমরা তার জবাব দেবো।

পররাষ্ট্রমন্ত্রী সোমবার পররাষ্ট্র মন্ত্রণালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে বলেন, দেশের ভাবমূর্তি ক্ষুণœ করতে এবং বাংলাদেশকে সারা বিশ্বের সামনে সন্ত্রাসী ও আল কায়দা রাষ্ট্র হিসেবে তুলে ধরতে প্রধান বিরোধী দল আওয়ামী লীগ মার্কিন যুক্তরাষ্ট্রের লবিস্ট নিয়োগ করেছে।

সাবের হোসেন চৌধুরী রোববার মাির্কন যুক্তরাষ্ট্রের লবিস্ট প্রতিষ্ঠান দ্য ওয়াশিংটন গ্র“পের সাথে সরকারের স্বাক্ষরিত চুক্তির কাগজপত্র সাংবাদিকদের দেখান। সরকার ভাবর্মূতি বিনির্মাণের নামে দুর্নীতি ও অপকর্ম ঢাকতে গোপনে সরকারি অর্থ ব্যয় করে মার্কিন লবিস্ট নিয়োগ দিয়েছেন বলে আওয়ামী লীগ নেতা অভিযোগ করেন।

সাবের হোসেনের অভিযোগের জবাবে পররাষ্ট্রমন্ত্রী আওয়ামী লীগের বিরুদ্ধে লবিস্ট নিয়োগের পাল্টা অভিযোগ করেন। তবে তিনি তার অভিযোগের পক্ষে আওয়ামী লীগের মতো এ সম্পর্কিত কোন দলিলপত্র গণমাধ্যমের কাছে এখন পর্যন্ত সরবরাহ করতে পারেননি।

মোরশেদ খান সাংবাদিকদের বলেন, ইনস্টিটিউট অব পিস যেন বাংলাদেশে সন্ত্রাসবাদের উত্থান শীর্ষক একটি সেমিনারের আয়োজন করে সে জন্যে আওয়ামী লীগ ২০০৫ সালের ২৬ আগস্ট মার্কিন লবিস্ট প্রতিষ্ঠান আলকালডে ফ্যা’কে নিয়োগ দেয়।

তিনি আরো জানান, বাংলাদেশের মানবাধিকার পরিস্থিতির বিষয়টি জাতিসংঘে উত্থাপনের জন্যে মার্কিন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী ড. কন্ডোলিৎসা রাইসের প্রতি আহ্বান জানাতে ১৬ জন মার্কিন সিনেটর ও কংগ্রেস সদস্যকে প্রভাবিত করতে মার্কিন লবিস্ট প্রতিষ্ঠানটিকে নিয়োগ দেওয়া হয়।

মোরশেদ খান আরো বলেন, আওয়ামী লীগ সরকার তাদের ১৯৯৬--২০০১ শাসনামলে সময়ে ডিয়ারম্যান অ্যান্ড জোলা নামের প্রতিষ্ঠানকে লবিস্ট হিসেবে নিয়োগ দিয়েছিল।