২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সিঙ্গাপুরে চিকিৎসাধীন জলিলের অবস্থার উন্নতি, কেবিনে স্থানান্তর

সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে চিকিৎসাধীন গুরুতর অসুস্থ আওয়ামী লীগ সাধারণ সম্পাদক আব্দুল জলিলের শারিরীক অবস্থার উন্নতি হচ্ছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Apr 2006, 06:03 PM

Updated : 26 Apr 2022, 03:33 PM

আওয়ামী লীগের এক প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, শুক্রবার তাকে ওই হাসপাতালে ভর্তির পর তিনি বিশেষজ্ঞ চিকিৎসক ডা. ফিলিপের নিবিড় পর্যবেক্ষণে রয়েছেন। ভর্তির পর প্রথমে তাকে আইসিইউতে রাখা হয়।

শনিবার তার অবস্থার উন্নতি দেখে চিকিৎসক তাকে আইসিইউ থেকে কেবিনে স্থানান্তর করেন। তবে তার শরীরের বিভিন্ন পরীক্ষা নিরীক্ষা চলছে।

এদিকে আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের এক বিবৃতিতে অসুস্থ আব্দুল জলিলের আশু রোগ মুক্তির জন্য দলীয় নেতাকর্মীসহ দেশবাসীর কাছে দোয়া কামনা করেছেন।