২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

খুলনায় ২৪ ঘন্টার হরতাল পালিত হচ্ছে

বৃহত্তর খুলনা উন্নয়ন সংগ্রাম সমন্বয় কমিটির আহবানে ১৯ দফা দাবিতে শিল্পনগরীতে বুধবার ২৪ ঘন্টার হরতাল পালিত হচ্ছে।

খুলনা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Apr 2006, 09:00 AM

Updated : 26 Apr 2022, 03:33 PM

খুলনার প্রতি বৈষম্যের প্রতিবাদে এবং মংলা বন্দরের পূর্ণ ব্যবহার, আকরাম পয়েন্টে গভীর সমুদ্রবন্দর স্থাপন, গ্যাস সরবরাহ, নিউজপ্রিন্ট মিল ও বিভিন্ন জুটমিল চালু ও চালু মিল-কারখানা সচল রাখাসহ বৃহত্তর খুলনার সার্বিক উন্নয়নে আগামি অর্থবছরের বাজেটে অর্থ বরাদ্দের দাবিতে এই হরতাল আহবান করা হয়।

খুলনা উন্নয়ন সংগ্রাম সমন্বয় কমিটি প্রধান প্রধান সড়কে এই হরতালের সমর্থনে সকালে মিছিল বের করে।

সকাল থেকে খুলনার বিভিন্ন রাস্তায় স্বল্প সংখ্যক রিক্সা চলাচল করতে দেখা গেলেও ভারি কোন যানবাহন চলাচল করতে দেখা যায়নি।

নগরীর বাসস্ট্যান্ড থেকেও দূরপাল্লার কোন যানবাহন ছেড়ে যায়নি। তবে ট্রেন এবং লঞ্চ চলাচল করছে বলে জানা যায়।