খাগড়াছড়িতে পাহাড়ি- বাঙালি সংঘর্ষ: ২০ জন আহত
খাগড়াছড়ি জেলার মাইচছড়ি বাজারে শনিবার রাত ১১ টায় পাহাড়ি ও বাঙালিদের মধ্যে সংঘর্ষে ২০জন আহত হয়।
গুরুতর আহত চারজনকে জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
স্থানীয় সূত্র জানায়, গুরুতর আহতদের মধ্যে মাইচছড়ি ইউনিয়ন যুবদলের প্রচার সম্পাদক রমজান আলী(৩৩), মোজাম্মেল হোসেন(৫০), মো. সিরাজ (২৫) এবং মো. রবিউল (৩৫) রয়েছেন।
হাসপাতালে চিকিৎসাধীন আহত রমজান আলী বিডিনিউজকে জানান, রাতে সে পুরাতন বাজার হয়ে আসার পথে আগে থেকে ওত পেতে থাকা সন্ত্রাসীরা অতর্কিত হামলা চালালে এ সাম্প্রদায়িক সংঘর্ষের সূত্রপাত হয়।
পুলিশ ও সেনাবাহিনী পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
আহতরা জানায়, আওয়ামী লীগের সন্ত্রাসীরা এ হামলা চালিয়েছে।
পুলিশ জানায়, এ ঘটনায় জনৈক আবুল বাশার বাদী হয়ে মাইসছড়ি ইউপি চেয়ারম্যান আওয়ামী লীগ সভাপতিকে প্রধান আসামী করে ১২ জনের বিরুদ্ধে মহালছড়ি থানায় মামলা দায়ের করেছেন।
