২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রামের সাংবাদিকদের কালো পতাকা প্রদর্শন

চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়ন (সিইউজে) ২৯ মার্চ চট্টগ্রামে বাংলাদেশ প্রেস কাউন্সিলের (বিপিসি) চেয়ারম্যানের আগমনের প্রতিবাদে কালো পতাকা প্রদর্শন করবে।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Mar 2006, 09:12 PM

Updated : 26 Apr 2022, 03:31 PM

সিইউজে’র সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, সংবাদপত্রের স্বাধীনতাবিরোধী কালো আইন প্রণয়নের পদক্ষেপ নেওয়ায় বিপিসি চেয়ারম্যানের বিরুদ্ধে সিইউজে’র নির্বাহী কমিটির বৈঠকে সোমবার এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

সাংবাদিকরা ওইদিন সকাল নয়টায় কালো পতাকা নিয়ে মিছিল করে চট্টগ্রাম প্রেসক্লাব থেকে সার্কিট হাউজে যাবেন এবং সেখানে সমাবেশ করবেন।

বিপিসি’র চেয়ারম্যান বিচারপতি আবু সাঈদ আহমেদ ‘মানবাধিকার ও সাংবাদিকদের জন্য দিকনির্দেশনা’ শীর্ষক আলোচনাসভায় যোগ দিতে ২৯ মার্চ বন্দরনগরী চট্টগ্রামে আসছেন।