মাগুরা ছাত্রলীগ সম্পাদকের মৃত্যুতে শেখ হাসিনার শোক
জাতীয় সংসদে বিরোধীদলীয় নেতা ও আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা মাগুরা জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক বাবুল হোসেন বাবুর অকাল মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন।
বৃহস্পতিবার এক শোক বিবৃতিতে শেখ হাসিনা মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনা এবং তার শোক সন্তপ্ত পরিবার সদস্যদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।
বাবুল হোসেন বৃহস্পতিবার আকস্মিক হৃদরোগে আক্রান্ত হয়ে ইন্তেকাল করেন।
