২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রাজশাহীতে আটককৃত আওয়ামী লীগ কর্মীদের জেলহাজতে পাঠানো হয়েছে

রাজশাহীতে মঙ্গলবার আওয়ামী লীগ ও বিএনপি’র মধ্যে সংঘর্ষের ঘটনায় আওয়ামী লীগ ও যুবলীগের আটককৃত নয়জন কর্মীকে বুধবার জেলহাজতে পাঠানো হয়েছে।

রাজশাহী প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Feb 2006, 08:08 PM

Updated : 26 Apr 2022, 03:26 PM

পুলিশ জানায়, সংঘর্ষের সময় ভাংচুরের ঘটনায় জনতা ব্যাংক-এর পক্ষ থেকে বোয়ালিয়া থানায় একটি মামলা দায়ের করা হয়।

আওয়ামী সমর্থকরা যখন হরতালের সমর্থনে একটি মিছিল বের করে। মিছিলে বোমা হামলার সূত্র ধরে সংঘর্ষের ঘটনা ঘটে।

আওয়ামী এবং যুবলীগের আটককৃতরা হচ্ছে- নাজিমউদ্দিন, আবু বকর, আশরাফ আলী, আবু হেনা, তাজুল ইসলাম, আতাউর রহমান বাবু, মিজানুর রহমান, রাসেল এবং মোস্তফা।

রাজশাহীর আওয়ামী লীগ সাধারণ সম্পাদক খায়রুজ্জামান লিটন অভিযোগে জানান, তাদের ১৩ জন কর্মীকে পুলিশ আটক করেছে।

আওয়ামী লীগসহ ১৪ দলের ডাকা দেশব্যাপী সকাল-সন্ধ্যা হরতাল রাজশাহীতেও পালিত হচ্ছে। হরতালের সমর্থনে ১৪ দল একটি মিছিল বের করে। তবে পুলিশ জিরো পয়েন্টে মিছিলটিকে বাধা দান করে।

এদিকে বিএনপি ভাংচুরের প্রতিবাদে তাদের দলীয় কার্যালয়ের সামনে প্রতিবাদ সমাবেশ করে।