স্পিকারের বিরুদ্ধে ইসলামী জোটের নেতৃবৃন্দের হুশিয়ারি
নবগঠিত ইসলামী জোট ইউনাইটেড ইসলামিক পার্টিজ (ইউআইপি) নেতৃবৃন্দ মঙ্গলবার জাতীয় সংসদের স্পিকারের বিরুদ্ধে মুসলিম মূল্যবোধ অবমাননার অভিযোগ এনেছেন।
তারা বলেন, দেশের মুসলমান সমাজ হযরত মুহাম্মদ (সাঃ) এর বিরুদ্ধে কার্টুন প্রকাশের ঘটনায় অব্যাহত প্রতিবাদ চালিয়ে যাচ্ছে।
ইসলামী শাষনতন্ত্র আন্দোলনের কার্যালয়ে মঙ্গলবার অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে ইউআইপি নেতৃবৃন্দ এ অভিযোগ করেন।
বাংলাদেশ খেলাফত আন্দোলনের আর্ন্তজাতিক বিষয়ক সম্পাদক কাজী আজিজুল হক সাক্ষরিত স্পিকারকে দেওয়া স্মারকলিপিতে তারা সতর্ক করে দিয়ে বলেন, সোমবার সংসদ ভবন অভিমুখে শান্তিপূর্ণ মিছিল কর্মসূচীকে সহিংসতায় রূপ দেওয়ার দায়-দায়িত্ব সংশ্লিষ্ট কর্তৃপক্ষকেই নিতে হবে।
স্মারকলিপির কপি ঢাকা মেট্রোপলিটন পুলিশের কমিশনার, প্রধানমন্ত্রীর ব্যক্তিগত সচিব, ডিজিএফআই, এনএসআই’র ডিজি, ঢাকায় বিদেশী কূটনীতিক মিশনসমূহ ও গণমাধ্যমগুলোতে পাঠানো হয়।
বক্তারা ইসলামী জোটের নেতৃবৃন্দের প্রতি জাতীয় সংসদের স্পিকারের রহস্যজনক আচরণের জন্যে নিন্দা জানান।
