২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সংসদে শেখ হাসিনার প্রশ্ন ‘মোহাম্মদকে (স.) নিয়ে কার্টুন: প্রধানমন্ত্রী নিরব কেনো?’

সংসদের বিরোধী দলীয় নেতা ও আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা প্রশ্ন রেখে বলেছেন, প্রধানমন্ত্রী কাদের স্বার্থে মোহাম্মদকে (স.) নিয়ে ব্যাঙ্গাত্মক কার্টুনের বিষয়ে সংসদে আলোচনা চান না? রোববার সংসদ অধিবেশনে দেওয়া বক্তব্যে তিনি এ কথা বলেন।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Feb 2006, 09:08 PM

Updated : 26 Apr 2022, 03:25 PM

তিনি বলেন, বিশ্ব নবীকে (স.) নিয়ে কার্টুন করায় সারাবিশ্বে প্রতিবাদের ঝড় উঠেছে। মুসলিম ধর্মালম্বিরা এর এর নিন্দা জানিয়ে বিক্ষোভ করেছেন। অথচ সংসদ বৈঠকে এ বিষয়ে কোনো আলোচনাই হয়নি। তিনি প্রশ্ন করেন এ ব্যাপারে প্রধানমন্ত্রী নিরব কেন?

শেখ হাসিনা আরো বলেন, আমি পত্রিকায় দেখেছি, কোনো কোনো সাংসদ এ বিষয়ে সংসদে আলোচনা করতে চেয়েছিলেন। কিন্তু প্রধানমন্ত্রী ধমক দিয়ে তাদের থামিয়ে দিয়েছেন। তিনি কাদের খুশী করার জন্য চুপ করে থাকতে চান?

শেখ হাসিনা বলেন, সংসদে এমন লোকও আছে, যারা ইসলাম নিয়ে রাজনীতি করে। তারা আসলে প্রকৃত ইসলামী দল নয়। তারা মওদুদীবাদের রাজনীতি করে।