২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মহানবীর ব্যঙ্গচিত্র ছাপার প্রতিবাদে রাজধানীতে খেলাফত মসলিসের বিক্ষোভ

ডেনমার্কের পত্রিকায় মহানবী হযরত (স.) এর ব্যঙ্গচিত্র প্রকাশের প্রতিবাদে বুধবার বিকালে রাজধানীতে কয়েক হাজার মুসলমান মিছিল করেছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

>>

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Feb 2006, 06:29 PM

Updated : 26 Apr 2022, 03:25 PM

খেলাফত মজলিসের মিছিলকারীরা গুলিস্তান এলাকার বিভিন্ন সড়ক ও পার্শ্ববর্তী এলাকা প্রদক্ষিণ করে। মিছিল সহযোগে ডেনমার্ক দূতাবাস অভিমুখে যাত্রা করলে পুলিশ বিজয়নগর এলাকায় বাধা দেয়।

মিছিলকারীরা ডেনমার্ক ও ইতালীর জাতীয় পতাকা পুড়িয়ে দেয়।

মহানবী (স.) এর ব্যঙ্গচিত্র প্রথমে ডেনমার্কের একটি পত্রিকায় ছাপা হলেও পরবর্তীতে ইউরোপের বেশ কয়টি দেশে তা পুনরায় ছাপা হয়।

মিছিলকারীরা ‘ইসলামের শত্রুরা নিপাত যাক’, ‘মুসলমানদের কাছে ক্ষমা চাইতে হবে’ ইত্যাদি শ্লোগান দেয়।

খেলাফত মজলিসের চেয়ারম্যান মাওলানা আজিজুল হক মিছিলএসময় বতৃতায় বলেন, মুসলমানদের প্রতি এ ধরনের মনোভাবের ব্যাপারে আমরা তীব্র প্রতিবাদ জানাই। তারা আমাদের প্রিয় নবীকে নিয়ে তামাশা করেছে। আমরা তা সহ্য করব না।