‘রোববারেই মহাজোটের তিনশ’ প্রার্থীর নাম ঘোষণা’
রোববারের মধ্যেই তিনশ’ আসনে আওয়ামী লীগের নেতৃত্বাধীন মহাজোট মনোনীত প্রার্থীদের নাম প্রকাশ করা হবে।
রোববার দুপুরে সুধাসদনে আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনার সঙ্গে জাতীয় পার্টি’র প্রতিনিধি দলের দেড় ঘন্টা বৈঠক শেষে দলের মহাসচিব কাজী ফিরোজ রশিদ অপেক্ষমান সাংবাদিকদের এ কথা বলেন।
তিনি বলেন, “জোটবদ্ধ নির্বাচন ও আসন্ন নির্বাচনের কর্ম-কৌশলসহ বিভিন্ন বিষয় নিয়ে আমরা আলোচনা করেছি।”
শেখ হাসিনা ও তার নির্বাচনী এলাকা একই হওয়ায় সেখান থেকে কে নির্বাচন করবেন ? সাংবাদিকদের এ প্রশ্নের জবাবে ফিরোজ রশিদ বলেন, “আমরা শেখ হাসিনার হয়ে নির্বাচন করবো।”
