২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চারদলের পক্ষে কাজ করতে খালেদার আহ্বান

বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়া আসন্ন নির্বাচনে চারদলের পক্ষে কাজ করার জন্য দেশের আলেম মাশায়েখদের প্রতি আহ্বান জানিয়েছেন।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Dec 2006, 09:43 PM

Updated : 26 Apr 2022, 04:10 PM

বনানীর হাওয়া ভবনে শনিবার রাতে দেশের বিভিন্ন জেলার ২২ বিশিষ্ট আলেম মাশায়েখের সঙ্গে এক বৈঠকে তিনি আহ্বান জানান।

বৈঠকে খালেদা জিয়া তার সরকারের আমলের বিভিন্ন কর্মকান্ডের সাফল্য তুলে ধরেন।

বৈঠকে বিএনপি মহাসচিব আব্দুল মান্নান ভূঁইয়া এবং আলেম মাশায়েখদের মধ্যে মাওলানা গোলাম সরওয়ার সাঈদী, শায়খুল হাদিস মাহবুবুর রহমান আশরাফ, মাওলানা শাহ মোহাম্মদ আরিদিল্লাহ, মাওলানা আব্দুল কুদ্দুস, হাফেজ তাজুল ইসলাম, হাফেজ মুফতি মামুনুর রশিদ, মাওলানা শাহ মোহাম্মদ আবু তৈয়ব, মাওলানা সরওয়ার কামাল আজিজ প্রমুখ উপস্থিত ছিলেন।