২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সন্ত্রাসী হামলায় যশোরে বিএনপি নেতাসহ ৬ জন গুরুতর আহত

যশোরে আওয়ামী লীগ কর্মীদের হামলায় মঙ্গলবার রাতে বিএনপি নেতা শহীদুল মেম্বারসহ কমপক্ষে ৬ জন গুরুতর আহত হয়েছেন।

যশোর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Dec 2006, 10:55 PM

Updated : 26 Apr 2022, 04:10 PM

এদের মধ্যে আশঙ্কাজনক অবস্থায় চার জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

ইউপি চেয়ারম্যান আবদুস সাত্তার অভিযোগ করেন, মঙ্গলবার রাত সাড়ে আটটার দিকে আওয়ামী লীগ কর্মী চঞ্চল, ইদ্রিস ও নজরুলসহ ২০/২৫ জনের একটি সশস্ত্র দল সদর উপজেলার চুরামনকাঠি ইউনিয়নের গোবিলা গ্রামের শহিদুল মেম্বারের বাড়ি ঘেরাও করে।

তারা ইউপি সদস্য শহিদুল ইসলামকে বাড়ির ভেতরেই ধারালো অস্ত্র দিয়ে কোপাতে থাকে। চিৎকার শুনে ভাতিজা ইস্রাফিল, শাহ আলম ও প্রতিবেশী নওশের আলীসহ বেশ কয়েকজন এগিয়ে আসলে সন্ত্রাসীরা তাদেরও কুপিয়ে জখম করে।

খবর পেয়ে কোতয়ালী থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছালেও তার আগেই সন্ত্রাসীরা পালিয়ে যায়।

আহতদের মধ্যে শহিদুল মেম্বার ও নওশের আলীর অবস্থা গুরুতর বলে চিকিৎসকরা জানিয়েছেন।

কোতয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাদের বেগ হামলার সত্যতা স্বীকার করেছেন।