পদমর্যাদা ক্রম এর বৈধতা জানতে চায় হাইকোর্ট
জেলা জজের পদমর্যাদা সম্পন্ন বিচার বিভাগীয় কর্মকর্তাদের এবং সাংবিধানিক পদগুলোতে কর্মরতদের রাষ্ট্রীয় মর্যাদা কেন বাড়ানো হবে না তিন সপ্তাহের মধ্যে তার কারণ দেখাতে সরকারের প্রতি নির্দেশ দিয়েছেন হাইকোর্ট।
বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস এসোসিয়েশন এর সেক্রেটারি জেনারেল আতাউর রহমানের একটি আবেদনের প্রেক্ষিতে বিচারপতি আওলাদ আলী এবং বিচারপতি মঈনুল ইসলাম চৌধুরী বৃহস্পতিবার এ আদেশ দিয়েছেন।
১৯৮৬ সালের ২০ সেপ্টেম্বর জারি করা এবং ২০০০ সালের ১২ এপ্রিলে সংশোধিত ‘ওয়ারেন্ট অফ প্রিসিডেন্স’ বা পদমর্যাদা ক্রম এর সাংবিধানিক বৈধতাই এ আবেদনের মাধ্যমে চ্যালেঞ্জ করা হল।
আবেদনকারীর পক্ষে মামলা পরিচালনা করেন, ড. এম জহির, ব্যারিস্টার নিহাদ কবীর এবং আসাদুজ্জামান।
