২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নতুন উপদেষ্টাদের দপ্তর বন্টন

রাষ্ট্রপতি ও তত্ত্বাবধায়ক সরকারের প্রধান উপদেষ্টা ইয়াজউদ্দিন আহম্মেদ মঙ্গলবার রাতে নতুন নিয়োগ করা চার উপদেষ্টার মধ্যে দপ্তর বন্টন করেছেন।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Dec 2006, 10:44 PM

Updated : 26 Apr 2022, 04:08 PM

তাদের মধ্যে উপদেষ্টা রুহুল আলম চৌধুরীকে বিদ্যুত, জ্বালানি ও খনিজ সম্পদ, খাদ্য ও দুর্যোগ ব্যবস্থাপনা, যোগাযোগ এবং পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয়েছে।

উপদেষ্টা সফিকুল হক চৌধুরীকে কৃষি, সংস্কৃতি এবং যুব ও ক্রীড়া বিষয়ক মন্ত্রণালয়ের দায়িত্ব দেয়া হয়েছে।

উপদেষ্টা অধ্যাপক মোঃ মঈন উদ্দিন খানকে শিল্প, বিজ্ঞান, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি এবং বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয়েছে।

উপদেষ্টা ড. শোয়েব আহমেদকে অর্থ ও পরিকল্পনা, বাণিজ্য এবং ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয়েছে।