১৪ দলবিহীন নির্বাচনে যাবে না জাতীয় পার্টি
জাতীয় পার্টির চেয়ারম্যান এইচ এম এরশাদ মঙ্গলবার বলেছেন, ১৪ দল নির্বাচন বয়কট করলে তার দলও এতে অংশ নেবে না।
আগামী নির্বাচনে ঢাকা ও সিলেট বিভাগ থেকে জাতীয় পার্টির মনোনয়ন প্রত্যাশীদের সাক্ষাৎকার গ্রহণ শেষে বনানীর দলীয় কার্যালয়ে এরশাদ সাংবাদিকদের বলেন, “১৪ দলীয় জোটের অংশগ্রহণ ছাড়া নির্বাচন গ্রহণযোগ্য হবে না।”
জাপা চেয়ারম্যান বলেন, “এমন পরিস্থিতিতে আমরা নির্বাচনে অংশ নেব না।” আওয়ামী লীগ ও তার মিত্রদের সঙ্গে জোট গড়ার সম্ভাবনা সম্পর্কে তিনি বলেন, “এ ধরনের সম্ভাবনা আছে।”
সোমবার জাতীয় পার্টির জরুরি প্রেসিডিয়াম বৈঠকে প্রায় সবাই ১৪ দলের সঙ্গে জোট গড়ার পক্ষে মত দেন। তবে রওশন এরশাদ এর বিরোধিতা করে ৪ দলের সঙ্গে জোটবদ্ধ হওয়ার পক্ষে অবস্থান নেন।
দলের সেক্রেটারি জেনারেল রুহুল আমীন হাওলাদার অভিযোগ করেছেন, ৪ দলীয় জোটের সঙ্গে ঐক্য না করলে এরশাদকে আবার বিচারের কাঠগড়ায় দাঁড় করানো হবে বলে টেলিফোনে হুমকি দেয়া হচ্ছে।
