চার উপদেষ্টার পদত্যাগ সম্পর্কে কিছু জানেন না তথ্য উপদেষ্টা
চার উপদেষ্টার পদত্যাগের কারণ সম্পর্কে তথ্য উপদেষ্টা মাহবুবুল আলম কিছু জানেন না।
সোমবার আকবর আলি খান, সুলতানা কামাল, সিএম শফি সামি এবং হাসান মশহুদ চৌধুরীর পদত্যাগ সম্পর্কে মাহবুবুল আলম সাংবাদিকদের উল্টো প্রশ্ন করেন, “আমি কি বলতে পারবো, তারা কেন পদত্যাগ করলেন?”
এ বিষয়ে মন্তব্য করার এখনও সময় হয়নি-একথা জানিয়ে মাহবুবুল আলম বলেন, “কোনো প্রতিক্রিয়া জানাতে হলে আপনাদের ডেকে তা আনুষ্ঠানিকভাবে জানাবো।”
