শেখ হাসিনার সঙ্গে ভারপ্রাপ্ত ভারতীয় রাষ্ট্রদূতের সাক্ষাত
বাংলাদেশে ভারপ্রাপ্ত ভারতীয় রাষ্ট্রদূত সর্বজিৎ চক্রবর্তী সোমবার সুধাসদনে শেখ হাসিনার সঙ্গে সাক্ষাত করেছেন।
সোমবার সকাল পৌনে ১১টায় সর্বজিৎ শেখ হাসিনার বাসভবন সুধাসদনে আসেন।
আধঘণ্টা স্থায়ী বৈঠকে এ সময় অন্য কোন আওয়ামী লীগ নেতা উপস্থিত ছিলেন না।
বৈঠক শেষে বেরিয়ে শেখ হাসিনার সঙ্গে কী বিষয়ে আলোচনা হয়েছে তা সাংবাদিকদের জানাননি সর্বজিৎ।
