২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

৪ উপদেষ্টা দপ্তরে আসেননি

তত্ত্বাবধায়ক সরকারের চার উপদেষ্টা সোমবার দপ্তরে আসেননি।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Dec 2006, 10:42 AM

Updated : 26 Apr 2022, 04:08 PM

সচিবালয় থেকে আহমেদ দীপু সকাল সাড়ে ১০টায় জানিয়েছেন, চার উপদেষ্টা আকবর আলি খান, সুলতানা কামাল, সিএম শফি সামি এবং হাসান মশহুদ চৌধুরী নিজেদের দপ্তরে আসেননি।

সচিবালয় সূত্রে জানা গেছে, বিশেষ বা জরুরি অন্য কোনো দায়িত্ব না থাকলে প্রতিদিন সকাল নয়টার মধ্যেই এসব উপদেষ্টারা নিজ নিজ দপ্তরে চলে আসেন।

এর আগে পাঁচ উপদেষ্টা মাহবুবুল আলম, আকবর আলি খান, সুলতানা কামাল, সিএম শফি সামি এবং হাসান মশহুদ চৌধুরী গত ২৩ নভেম্বর দাপ্তরিক কাজ থেকে বিরত ছিলেন।

উপদেষ্টাদের এ অনুপস্থিতি সম্পর্কে তাদের সহযোগী বা সহকারীরা কিছু জানাতে পারেননি।

উপদেষ্টাদের ঘনিষ্ঠ একটি সূত্র জানিয়েছে, চার উপদেষ্টা নিজেদের মধ্যে করণীয় ঠিক করতে একটি বৈঠকে বসছেন।