২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মানবাধিকার সমুন্নত রেখে নিরপেক্ষ ভূমিকা পালন করবে সেনাবাহিনী: যুক্তরাজ্য

যুক্তরাজ্য বলেছে, তারা আশা করছে, সেনাবাহিনী মানবাধিকার ও আইনের শাসন সমুন্নত রেখে নিরপেক্ষভাবে দায়িত্ব পালন করবে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Dec 2006, 06:17 PM

Updated : 26 Apr 2022, 04:08 PM

সারা দেশে সেনা মোতায়েনের ব্যাপারে ব্রিটিশ হাই কমিশনের মুখপাত্র রোববার এ মন্তব্য করেন।

হাই কমিশনের মুখপাত্র বলেন, সেনা মোতায়েনের সিদ্ধান্তটি সাময়িক এবং বেসামরিক কর্তৃপক্ষকে সহযোগিতার জন্য এটা করা হয়েছে। আমরা পরিস্থিতির ওপর নজর রাখবো।

তিনি বলেন, আমরা বিশ্বাস করি সেনাবাহিনী নিরপেক্ষভাবে তাদের দায়িত্ব পালন করবে। পাশাপাশি তারা মানবাধিকার ও আইনের শাসনকে মর্যাদা দিয়েই কাজ করবে।