২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

এক নজরে নয় নির্বাচনী তফসিল

১৯৭৩ সাল থেকে ২০০৬ সাল পর্যন্ত নির্বাচন কমিশন সচিবালয় নয়টি নির্বাচনী তফসিল ঘোষণা করেছে।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Nov 2006, 06:56 PM

Updated : 26 Apr 2022, 04:06 PM

কমিশন সূত্র জানায়, এবারই প্রথম কমিশন তফসিল নিয়ে কোনো রাজনৈতিক দলের সঙ্গে আলাপ-আলোচনা করেনি। এছাড়া তফসিল ঘোষণার আগাম তারিখও ঘোষণা করা হয়নি বলে বিভিন্ন মহল থেকে প্রশ্ন তোলা হয়েছে।

এক নজরে ৯ টি নির্বাচনী তফসিল:

সাল         মনোনয়ন দাখিল     মনোনয়নপত্র বাছাই    মনোনয়নপত্র ফেরত     নির্বাচনের দিন

১৯৭৩           ৫ ফেব্রুয়ারি                 ৬ ফেব্রুয়ারি                    ৮ ফেব্রুয়ারি                   ৭ মার্চ

১৯৭৯           ১৬ জানুয়ারি                 ১৭ জানুয়ারি                    ২১ জানুয়ারি              ১৮ ফেব্রুয়ারি

১৯৮৬             ২২ মার্চ                      ৭ এপ্রিল                                -                         ৭ মে

১৯৮৮                    -                                   -                                      -                                 -

১৯৯১           ১৩ জানুয়ারি                 ১৪ জানুয়ারি                    ২১ জানুয়ারি              ২৭ ফেব্রুয়ারি

১৯৯৬           ১৭ জানুয়ারি                 ১৮ জানুয়ারি                             -                       ১৫ ফেব্রুয়ারি

১৯৯৬               ১২ মে                       ১৩ মে                          ১৮ মে                        ১২ জুন

২০০১            ২৯ আগস্ট              ৩০ ও ৩১ আগস্ট                ৬ সেপ্টেম্বর                 ১ অক্টোবর

১৯৯১ সালের ২৭ ফেব্রুয়ারি নির্বাচনের ৭৫ দিন আগে ১৫ ডিসেম্বর তফসিল ঘোষণা করা হয়। সে বছর ভোটার ছিল ৬ কোটি ১৯ লাখ ৬৩ হাজার ১০৮ জন।

১৯৯৬ সালের ১২ জুন নির্বাচনের ৪৭ দিন আগে ২৭ এপ্রিল ঘোষিত হয় তফসিল। ভোটার ছিল ৫ কোটি ৫৯ লাখ ৬৬ হাজার ৩৮৪।

২০০১ সালের ১ অক্টোবর ভোট গ্রহণের ৪৪ দিন আগে ১৯ আগস্ট তফসিল ঘোষণা করা হয়। ভোটার ছিল ৭ কোটি ৪৮ লাখ ২৩ হাজার ৯৮৩ জন।

২০০৬ সালের ২৭ নভেম্বর ঘোষণা করা হয় তফসিল। ২০০৭ সালের ২১ জানুয়ারি অনুষ্ঠেয় নির্বাচনের ৫৪ দিন আগে এই তফসিল ঘোষণা করা হলো। এবার ভোটারের সংখ্যা ৯ কোটি ৩০ লাখ ৮২ হাজার ৪৯৬ জন।