২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মোদাব্বির চৌধুরীর নিয়োগ প্রত্যাখান করেছে রাজশাহী ১৪ দল

নির্বাচন কমিশনার হিসাবে মোদাব্বির হোসেন চৌধুরীর নিয়োগ প্রত্যাখ্যান করেছেন রাজশাহী ১৪ দলের নেতারা।

রাজশাহী প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Nov 2006, 08:37 PM

Updated : 26 Apr 2022, 04:06 PM

সোমবার সন্ধ্যায় এক বিবৃতিতে তারা বলেন, বিএনপি জামায়াতের খাস লোক মোদাব্বির হোসেন চৌধুরীকে মাধ্যমে নিরপেক্ষ নির্বাচন সম্ভব নয়।

বিবৃতিতে ওয়ার্কার্স পার্টির পলিট ব্যুরো সদস্য ফজলে হোসেন বাদশা অভিযোগ করেন, নতুন এই নির্বাচন কমিশনার ১৯৯৩ থেকে ৯৫ সালের শেষ পর্যন্ত রাজশাহী মহানগর পুলিশের কমিশনার থাকার সময় বিএনপি-জামায়াতের নেতার মতো কাজ করেছেন। তার সময়েই ইসলামী ছাত্র শিবির পুলিশের সহায়তায় রাজশাহী বিশ্ববিদ্যালয় দখল করে।

রাজশাহী মহানগর আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এএইচএম খায়রুজ্জামান লিটন বলেন, মোদাব্বির চৌধুরীর সময়ে শিবিরের নৃশংস হামলায় প্রগতিশীল ছাত্র সংগঠনের ১০ জন নেতা-কর্মী নিহত হন।