২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বিচারপতি মাহফুজের নিরাপত্তা জোরদার

ভারপ্রাপ্ত প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) বিচারপতি মাহফুজুর রহমানের নিরাপত্তা জোরদার করা হয়েছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Nov 2006, 02:37 PM

Updated : 26 Apr 2022, 04:05 PM

পুলিশ জানায়, বৃহস্পতিবার দুপুরে বিচারপতি মাহফুজ ভারপ্রাপ্ত সিইসি হিসেবে দায়িত্ব নেওয়ার পর পর তাঁর নিরাপত্তা ব্যবস্থা জোরদার করে তোলা হয়।

বিচারপতি মাহফুজের মোহাম্মাদপুরের হুমায়ুন রোডের চার তলা বাড়িটির সার্বক্ষণিক নিরাপত্তার দায়িত্ব পালন করছে এখন সংশ্লিষ্ট থানার ১০ পুলিশের একটি দল। এছাড়া টহল পুলিশের একটি দলও যাচ্ছে সেখানে আধঘন্টা পর পর।

নিজের ওই বাড়িটির নীচতলায় বসবাস করেন ভারপ্রাপ্ত সিইসি । দোতলা ও চারতলায় রয়েছেন দুই ভাড়াটে।

বৃহস্পতিবার রাতেই তিনতলার পুরো ফ্ল্যাটটি নিরাপত্তার দায়িত্বে নিয়োজিত পুলিশ সদস্যদের অবস্থানের জন্য ছেড়ে দেয়া হয়েছে।

বাড়ির বাইরে গেলে বিচারপতি মাহফুজের গাড়ির সামনে পুলিশের একটি গাড়ি থাকছে।