২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নির্বাচনে পর্যবেক্ষক পাঠাবে যুক্তরাজ্য

জাতীয় সংসদ নির্বাচনে পর্যবেক্ষক পাঠাবে যুক্তরাজ্য। বুধবার বঙ্গভবনে রাষ্ট্রপতি ইয়াজউদ্দিন আহম্মেদের সঙ্গে সাক্ষাৎ করে ব্রিটিশ বাণিজ্য ও বিনিয়োগ প্রতিমন্ত্রী ইয়ান ম্যাকার্টনি একথা জানিয়েছেন।

আবু সুফিয়ান

জ্যেষ্ঠ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Nov 2006, 01:38 PM

Updated : 26 Apr 2022, 04:05 PM

দক্ষিণ এশিয়া সফরের অংশ হিসেবে বাংলাদেশে আসা ইয়ান ম্যাকার্টনি বঙ্গভবন থেকে বেরিয়ে সাংবাদিকদের বলেছেন, “যুক্তরাজ্য আগামি নির্বাচনে পর্যবেক্ষক পাঠাবে।” এসময় তার সঙ্গে ব্রিটিশ রাষ্ট্রদূত আনোয়ার চৌধুরীও ছিলেন।

বুধবার দুপুরে উপদেষ্টা হাসান মশহুদ চৌধুরীও বঙ্গভবনে গেছেন। কিন্তু তার গমন ও রাষ্ট্রপতির সাক্ষাতের বিষয়ে কিছু জানা যায়নি।