রাজধানীতে সন্ত্রাসীদের গুলিতে বিএনপি কর্মী নিহত
অজ্ঞাত পরিচয়ের সন্ত্রাসীদের গুলিতে রুবেল (৩০) নামে এক বিএনপি কর্মী নিহত হয়েছেন রাজধানীর রায়েরবাজারে মঙ্গলবার রাতে।
নিহতের বোন শায়লা জানান, গুরুতর আহত অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথে তার মৃত্যু হয়।
বাড়ির পাশে একটি দোকানে যাওয়ার পথে রাত নয়টার দিকে তার উপর এই হামলা চালানো হয়।
রুবেলের ভাই রাজু জানান, তার ভাই রাজধানীর ৪৭ নং ওয়ার্ডের বিএনপি কর্মী ছিলেন।
ময়নাতদন্তের জন্য লাশ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
