২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

১৪ দলের চট্টগ্রাম বন্দর অচল করে দেয়ার হুমকি

চট্টগ্রাম কন্টেইনার টার্মিনালে (সিসিটি) মঙ্গলবার রাতের মধ্যে প্রাইভেট অপারেটর বাদ দিয়ে নিজস্ব অপারেটর দিয়ে গ্যান্ট্রিক্রেন অপারেট করার সিদ্ধান্ত না নেয়া হলে বুধবার থেকে বন্দরের সব কাজ বন্ধ করে দেয়ার হুমকি দিয়েছে ১৪ দল। এ জন্য ব্যবস্থা নিতে মঙ্গলবার বিকেলে তারা বন্দর কর্তৃপক্ষকে স্মারকলিপিও দিয়েছে।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Nov 2006, 10:12 PM

Updated : 26 Apr 2022, 04:04 PM

শিপিং কর্মকর্তা এস কে ঘোষ বলেন, বাংলাদেশ শিপিং এজেন্টস অ্যাসোসিয়েশন নেতারা মঙ্গলবার বিকেল ৪ টার দিকে বন্দর কর্তৃপক্ষের সাথে সাক্ষাত করে অবিলম্বে যে কোনো মূল্যে সিসিটি চালু করার দাবি জানান। এর জবাবে বন্দর কর্তৃপক্ষ জোর প্রচেষ্টা চালানো হচ্ছে বলে অ্যাসোসিয়েশন নেতাদের আশ্বস্ত করেন।

তবে ডক সিবিএ সম্পাদক আবদুল আহাদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম কে বলেন, গ্যান্ট্রিক্রেন অপারেট করা নিয়ে তাদের দাবি না মানা হলে বুধবার থেকে কোনো কাজ করতে দেয়া হবে না। মঙ্গলবার রাত পৌনে ৯ টায় এ রিপোর্ট লেখা পর্যন্ত চট্টগ্রাম বন্দরের সিসিটি চালু হয়নি এবং আজ রাতে চালু হওয়ারও কোনো সম্ভাবনা নেই।