২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রাষ্ট্রপতির সঙ্গে ব্রিটিশ সামরিক কর্মকর্তার সাক্ষাৎ

ব্রিটিশ সামরিক বাহিনীর সহকারী প্রধান চার্লস স্টাইল মঙ্গলবার রাষ্ট্রপতি ইয়াজউদ্দিন আহম্মেদের সঙ্গে সাক্ষাৎ করে দ্বিপাক্ষিক সামরিক সহযোগিতা নিয়ে বৈঠক করেছেন।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Nov 2006, 01:58 PM

Updated : 26 Apr 2022, 04:05 PM

দক্ষিণ এশিয়ার দেশগুলো সফরের অংশ হিসেবে ব্রিটিশ সামরিক বাহিনীর এই জ্যেষ্ঠ কর্মকর্তা বাংলাদেশে এসেছেন। ব্রিটিশ দূতাবাস তার এ আগমনকে দুই দেশের মধ্যে সামরিক সহযোগিতা বাড়ানোর পদক্ষেপ হিসেবে বর্ণনা করেছে।

এসময় তার সঙ্গে থাকা ব্রিটিশ রাষ্ট্রদূত আনোয়ার চৌধুরী বৈঠক থেকে বেরিয়ে এসে বঙ্গভবনের বাইরে সাংবাদিকদের বলেন, “যুক্তরাজ্য বাংলাদেশে একটি সফল নির্বাচন দেখতে চায়”।