আরো ৪৬ পুলিশ কর্মকর্তা বদলি
পুলিশ সুপার (এসপি) ও সমমর্যাদার আরো ৪৬ কর্মকর্তাকে বদলি করা হয়েছে। সোমবার রাতে এক প্রজ্ঞাপনের মাধ্যমে তাদের বদলি করা হয়।
এর আগে রোববার রাতে বদলি করা হয় সাত উপ মহাপুলিশ পরিদর্শক ও ৪২ পুলিশ সুপারকে ।
বদলি হওয়া পুলিশ সুপার ও সমমর্যাদার কর্মকর্তাদের মধ্যে-মৌলভীবাজারের এসপি মোকলেছুর রহমানকে চাপাই-নবাবগঞ্জ, সিলেটের এসপি মল্লিক ফখরুল ইসলামকে ডিএমপির ডিসি, হবিগঞ্জের এসপি মীর শহীদুল ইসলামকে বিএমপির ডিসি, সুনামগঞ্জের এসপি মোহাম্মদ আল্লাহ বকসকে ঝিনাইদহ, চট্টগ্রামের এসপি আনছার উদ্দিন খান পাঠানকে নোয়াখালী, ফেনীর এসপি আলী হোসেন ফকিরকে ডিএমপির ডিসি, নোয়াখালীর এসপি লুৎফর রহমান মন্ডলকে কিশোরগঞ্জ, খাগড়াছড়ির এসপি বেলালুর রহমানকে আরএমপির ডিসি, বরিশালের এসপি আবদুর রহিমকে সিলেট, ঝালকাঠির এসপি খন্দকার লুৎফুল কবিরকে খাগড়াছড়ি, ময়মনসিংহের এসপি ছিবগাত উল্লাকে ফেনী, কিশোরগঞ্জের এসপি খন্দকার গোলাম ফারুককে ঝালকাঠি, কুড়িগ্রামের এসপি হারুণ উর রশিদ হাযারীকে ডিএমপির ডিসি, সাতক্ষীরার এসপি ফজলুল রহমানকে মানিকগঞ্জের এসপি করা হয়েছে।
ঝিনাইদহের পুলিশ সুপার শাহরিয়ার রহমানকে ডিএমপির ডিসি, মাগুরার এসপি মিয়া লুৎফর রহমান চৌধুরীকে এসএমপির ডিসি, চাঁপাই-নবাবগঞ্জের এসপি আশরাফুর রহমানকে বরিশাল, পাবনার এসপি মির্জা আবদুল্লাহ হেল বাকীকে সাতক্ষীরা, জয়পুরহাটের এসপি সালেহ্ মোহাম্মদ তানভীরকে গাইবান্ধা, গাইবান্ধার এসপি ভানু লাল দাসকে কুড়িগ্রাম, সিরাজগঞ্জের এসপি কাজী মোরতাজ আহমেদকে ডিএমপির ডিসি, লালমনিরহাটের এসপি মেজবাউদ্দিনকে কেএমপির ডিসি, পঞ্চগড়ের এসপি মাহবুবুর রহমানকে ডিএমপির ডিসি, চুয়াডাংগার এসপি মোহাম্মদ মুসলিমকে মাগুরা, ডিএমপির ডিসি সেলিম মোঃ জাহাংগীরকে আরএমপির ডিসি, ডিএমপির ডিসি আব্দুল মালেককে সিরাজগঞ্জের এসপি করা হয়েছে।
ডিএমপির ডিসি শেখ ওমর ফারুককে চট্টগ্রামের এসপি, ডিএমপির ডিসি তওফিক মাহবুব চৌধুরীকে সিএমপির ডিসি, ডিএমপির ডিসি এমএম আফসার উদ্দিনকে ঢাকা এসবির বিশেষ পুলিশ সুপার, ডিএমপির ডিসি মঞ্জুর মোরছেদ আলমকে পাবনার এসপি করা হয়েছে।
ডিএমপির ডিসি আব্দুল মান্নানকে হবিগঞ্জের এসপি, ডিএমপির ডিসি নজরুল ইসলামকে কেএমপির ডিসি, ডিএমপির ডিসি আবদুল কাদেরকে এসএমপির ডিসি, আরএমপির ডিসি মোস্তফা কামালকে রাঙ্গামাটি বারবুনিয়ার ৫ম এপিবিএন’র অধিনায়ক, আরএমপির ডিসি তানভীর হায়দার চৌধুরীকে জয়পুরহাটের এসপি, সিএমপির ডিসি আবদুল আলীম মাহমুদকে ডিএমপির ডিসি, কেএমপির ডিসি কুসুম দেওয়ানকে ডিএমপি, কেএমপির ডিসি জমশের আলীকে লালমনিরহাটের এসপি, কেএমপির ডিসি মফিজ উদ্দিনকে চুয়াডাঙ্গা, বিএমপির ডিসি সিদ্দিকী তাঞ্জিলুর রহমানকে সুনামগঞ্জে, বিএমপির ডিসি হারুন-অর-রশীদকে ডিএমপির ডিসি হিসেব বদলি করা হয়েছে।
এসএমপির ডিসি হিসাবে বদলির আদেশাধীন সরদার তমিজ উদ্দিন আহমেদকে বিএমপির ডিসি, এসএমপির ডিসি আব্দুল কুদ্দুছ আমিনকে পঞ্চগড়ের এসপি, ঢাকার বিশেষ পুলিশ সুপার আনোয়ার হোসেনকে কেএমপির ডিসি, মানিকগঞ্জের এসপি হিসেবে বদলীর আদেশাধীন ডিএমপির ডিসি ফারুক আহমেদকে মৌলভীবাজারের এসপি হিসেবে বদলি করা হয়েছে।
