আপিলের শুনানি তিন সপ্তাহ স্থগিত রাখতে শীর্ষ জঙ্গিদের আবেদন
শীর্ষ ইসলামি জঙ্গিদের কৌঁসুলিরা বিচারক হত্যা মামলার প্রস্তুতির জন্য সময় চেয়ে আপিলের শুনানি তিন সপ্তাহ স্থগিত রাখার আবেদন জানিয়েছেন।
এর আগে রাষ্ট্রপক্ষের দুই আইনজীবী খলিলুর রহমান এবং সালাহউদ্দিনকে সহযোগিতা করার জন্য অ্যাডভোকেট অন রেকর্ড হিসেবে সহকারি অ্যাটর্নি জেনারেল খালেকুজ্জামানকে নিয়োগ দেয়া হয়।
রাষ্ট্রপক্ষের আইনজীবী সালাহউদ্দিন সোমবার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম কে বলেন, ৮ নভেম্বর আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের সলিসিটর অফিস অ্যাডভোকেট অন রেকর্ড নিয়োগ করে এবং তিনি ৯ নভেম্বর একটি স্থগিতের আবেদন দায়ের করেন।
সালাহউদ্দিন বলেন, “জেএমবির শীর্ষ নেতা শায়খ আব্দুর রহমান এবং সিদ্দিকুল ইসলাম বাংলা ভাইসহ অপর চার জনের লিভ টু আপিল এবং জেল পিটিশনের বিষয়টি আপিল বিভাগের সোমবারের কার্যতালিকায় দ্বিতীয় স্থানে থাকলেও আইনজীবীদের আদালত বর্জন এবং দেশব্যাপী অবরোধ কর্মসূচির কারণে শুনানি অনুষ্ঠিত হয়নি।”
তিনি আদালতকে জানান, তিনি মামলার একটি পেপার বুক সংগ্রহ করেছেন এবং আপিল বিভাগে অভিযুক্তদের পক্ষে আর্জি পেশ করার প্রস্তুতি নিচ্ছেন।
দুই বিচারক হত্যার দায়ে ২৯ মে ঝালকাঠির একটি আদালত জঙ্গিদের মৃত্যুদণ্ডের নির্দেশ দেয়। এর পর হাইকোর্ট ৩১ আগস্ট এক রায়ে দায়ী জঙ্গিদের মৃতুদণ্ড নিশ্চিত করার আদেশ দেয়।
