২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

অবরোধের পাল্টা কর্মসূচি দেবে না বিএনপি

১৪ দলের কর্মসূচির পরিপ্রেক্ষিতে বিএনপি পাল্টা কোনো কর্মসূচি দেবে না। নয়াপল্টনে শনিবার রাত আটটায় এক জরুরি সংবাদ সম্মেলনে বিএনপি মহা সচিব আবদুল মান্নান ভূঁইয়া এ কথা বলেন।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Nov 2006, 09:18 PM

Updated : 26 Apr 2022, 04:03 PM

মান্নান ভূঁইয়া বলেন, “বিএনপি শান্তিতে বিশ্বাসী। তবে দলের নেতাকর্মীদের ওপর যদি হামলা হয় তবে আত্মরক্ষার্থে প্রতিরোধ গড়ে তোলা হবে”।

তিনি ১৪ দলের উদ্দেশ্যে বলেন, “আপনারা যদি নির্বাচন চান তাহলে অবরোধের পথ পরিহার করে নির্বাচনের পথে আসুন”।