২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

১৪ উপসচিব ওএসডি, ১৭ উপসচিব ও সিনিয়র সহকারী সচিব রদবদল

জোট সরকারের শেষ সময়ে পদোন্নতি পেয়ে সংস্থাপন মন্ত্রণালয়ে আসা ১৫ জন উপসচিবের ১৪ জনকে বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) করা হয়েছে। এছাড়া আরও ১৪ জন উপসচিব ও তিনজন সিনিয়র সহকারী সচিব পর্যায়ের কর্মকর্তাকে বৃহস্পতিবার রদবদল করা হয়।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Nov 2006, 05:28 PM

Updated : 26 Apr 2022, 04:02 PM

সংস্থাপন মন্ত্রণালয়ের পৃথক পৃথক প্রজ্ঞাপনের মাধ্যমে এসব আদেশ জারি করা হয়েছে।

ওএসডি হওয়া উপসচিবরা হলেন-মোছলেহউদ্দিন, ইউনুস ফকির, জিএম সালেহউদ্দিন, সাজ্জাদুল ইসলাম, ড. এএফএম মঞ্জুর কাদীর, জহিরুল ইসলাম, ওয়াহিদুল ইসলাম খান, ড. মোহা. আব্দুস ছালাম, বেগম বদরুন নেছা, আমিনুর রহমান, ড. ফজলে রাব্বী সাদেক আহামেদ, ড. সিরাজুল ইসলাম, হাফিজুর রহমান ও মোস্তা গাউসুল হক।

একই সময়ে সংস্থাপন মন্ত্রণালয়ে আসা এএনএম সফিকুল ইসলামকে ডিপিডির উপ প্রকল্প পরিচালক পদে নিয়োগ দেওয়া হয়েছে।

এসব উপসচিব জোট সরকারের শেষ দিকে গত ৪ অক্টোবর দেওয়া গণপদোন্নতির তালিকাভুক্ত ছিলেন। পদোন্নতি লাভের পরও তারা নিজ নিজ কর্মস্থলে দায়িত্ব পালন করে আসছিলেন।

এদিকে উপসচিব পদমর্যাদার কর্মকর্তা লক্ষ্মীপুরের সহকারী জেলা প্রশাসক মোহাম্মদ আইয়ুব ভূঁইয়া, মহিলা বিষয়ক অধিদপ্তরের উপ পরিচালক সাফায়েত আহমেদ চৌধুরী, শিল্প মন্ত্রণালয়ের উপসচিব বেগম শাওলী সুজন ও মৎস্য ও পশুসম্পদ মন্ত্রণালয়ের উপসচিব ছবির আহম্মদকে প্রত্যাহার করে সংস্থাপন মন্ত্রণালয়ে ওএসডি করা হয়েছে।

একই সাথে ওএসডি উপসচিব সুবীর কিশোর চৌধুরীকে মৎস্য ও পশু সম্পদ মন্ত্রণালয়ে পদায়ণ এবং মো. শামসুজ্জামানকে ভূমি মন্ত্রণালয়ে সংযুক্ত করা হয়েছে।

এদিকে সংস্থাপন মন্ত্রণালয়ে উপসচিব আজিজুল হককে সমাজ সেবা অধিদপ্তরের পরিচালক, সমাজ সেবা অধিদপ্তরের পরিচালক গাজী মোহাম্মদ জুলহাস ও বিআরটিএর পরিচালক মো. শহিদউল্লাহকে সংস্থাপন মন্ত্রণালয়ের উপসচিব হিসেবে বদলি করা হয়েছে।

চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলার ইউএনও (সিনিয়র সহকারী সচিব) আবু বকর সিদ্দিককে কৃষি উপদেষ্টা সিএম শফি সামির সহকারী একান্ত সচিব হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।

অন্যদিকে সরকারি আবাসন পরিদপ্তরের অতিরিক্ত পরিচালক আশরাফুল হক ভূঁইয়া ও নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার ইউএনও সৈয়দ তাজুল ইসলামকে জাতীয় রাজস্ব বোর্ডের দ্বিতীয় সচিব এবং চট্টগ্রাম ওয়াসার প্রধান রাজস্ব কর্মকর্তা সৈয়দা সারোয়ার জাহানকে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের প্রধান রাজস্ব কর্মকর্তা নিয়োগ করা হয়েছে।