২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পর্যবেক্ষক দল পাঠানো নিয়ে কর্মকর্তাদের সঙ্গে কমনওয়েলথ প্রতিনিধির বৈঠক

নির্বাচনী পর্যবেক্ষক দল পাঠানোর ব্যাপারে লন্ডনভিত্তিক কমনওয়েলথ সচিবালয়ের একটি প্রতিনিধি দল পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তাদের সঙ্গে রোববার আলোচনা করেছেন।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Nov 2006, 08:41 PM

Updated : 26 Apr 2022, 04:02 PM

পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্র জানায়, এই প্রতিনিধি দলের মূল্যায়ন প্রতিবেদনের উপর ভিত্তি করে কমনওয়েলথ সচিবালয় নির্বাচন পর্যবেক্ষক দল পাঠানোর চূড়ান্ত সিদ্ধান্ত নেবে।

কমনওয়েলথ সচিবালয়ের বিশেষ উপদেষ্টা এবং এশীয়-ইউরোপ শাখা প্রধান সৈয়দ শরফুদ্দিন মন্ত্রণালয়ের ইউএন শাখার মহাপরিচালক মাসুদ বিন মোমেনের সঙ্গে বৈঠক করেন।

প্রতিনিধি দলের অপর সদস্য কমনওয়েলথ সচিবালয়ের গণতন্ত্র শাখার রাজনৈতিক কর্মকর্তা জুলি ব্রডবেন্টের রোববার রাতে ঢাকায় পৌছানোর কথা।

নির্বাচনের সময় পর্যবেক্ষক দলকে কার্যকরভাবে প্রশাসনিক সহায়তা দেয়ার নিশ্চয়তা নিয়ে দুই সদস্যের প্রতিনিধি দলটির সুশীল সমাজ ও গণমাধ্যমের প্রতিনিধিসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দের সঙ্গে আলোচনা করার কথা রয়েছে।