২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

খালেদা জিয়ার সঙ্গে কানাডার হাইকমিশনারের সাক্ষাৎ

কানাডার হাইকমিশনার বারবারা রিচার্ডসন রোববার বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সঙ্গে বৈঠক করেছেন।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Nov 2006, 08:30 PM

Updated : 26 Apr 2022, 04:02 PM

সন্ধ্যা ৭ টায় সেনানিবাসে শহীদ মঈনুল সড়কে খালেদা জিয়ার বাসভবনে অনুষ্ঠিত এই বৈঠকে অবাধ ও সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠান এবং বর্তমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে আলোচনা হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।

বৈঠকে বিএনপির মহাসচিব আবদুল মান্নান ভূঁইয়া ও সাবেক পররাষ্ট্রমন্ত্রী এম মোরশেদ খান উপস্থিত ছিলেন।