২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আইন-শৃঙ্খলা রক্ষা বাহিনী প্রধানদের সাথে প্রধান উপদেষ্টার বৈঠক

রাষ্ট্রপতি ও নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের প্রধান উপদেষ্টা ইয়াজউদ্দিন আহম্মেদ রোববার বঙ্গভবনে স্বরাষ্ট্র সচিবসহ আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রধানদের সাথে বৈঠক করেছেন।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Nov 2006, 07:37 PM

Updated : 26 Apr 2022, 04:02 PM

বৈঠকে প্রধান উপদেষ্টা আসন্ন জাতীয় নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষভাবে আয়োজনে প্রয়োজনীয় সব পদক্ষেপ নেওয়ার জন্য সংশ্লিষ্ট সংস্থা প্রধানদের নির্দেশ দেন বলে এক বিবৃতিতে জানানো হয়।

প্রধান উপদেষ্টা বলেন, অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন অনুষ্ঠানের লক্ষ্যে আইন-শৃঙ্খলা নিয়ন্ত্রণে কঠোর ও কঠিন ব্যবস্থা নিতে হবে। সুষ্ঠু নির্বাচন আয়োজনে তিনি সবাইকে একযোগে কাজ করারও নির্দেশ দেন। এ ব্যাপারে কোনো ছাড় দেয়া যাবে না বলেও তিনি উল্লেখ করেন।

বৈঠকে স্বরাষ্ট্র সচিব, র‌্যাব, আনসার-ভিডিপি, কোস্ট গার্ড, বিডিআর, এনএসআই এবং ডিজিএফআই এর মহাপরিচালক এবং ঢাকা মেট্রাপলিটন পুলিশ কমিশনার উপস্থিত ছিলেন।