৯ নভেম্বর দেশব্যাপী সিপিবির কর্মসূচি
আগামী ৯ নভেম্বর দেশব্যাপী সমাবেশ-মিছিলের ঘোষণা দিয়েছে বাংলাদেশ কমিউনিস্ট পার্টি (সিপিবি)। দলের কেন্দ্রীয় কমিটির দুদিনব্যাপী সভার শেষ দিন শুক্রবার অবাধ ও নিরপেক্ষ নির্বাচনের দাবিতে এবং ‘গদি ও নীতি’ পরিবর্তনের আহ্বান জানিয়ে এই কর্মসূচি দেওয়া হয়।
দলের সভাপতি মনজুরুল আহসান খানের সভাপতিত্বে অনুষ্ঠিত এ সভায় আগামী ৩১ ডিসেম্বরের মধ্যে দলের শাখাগুলোর সাধারণ সভা করে পার্টি সদস্য পদ স্ক্রুটিনি নবায়ন করার সিদ্ধান্ত নেওয়া হয়।
কেন্দ্রীয় কমিটির সভায় দেশের সর্বশেষ রাজনৈতিক পরিস্থিতিতে উদ্বেগ প্রকাশ করে বলা হয়, তত্ত্বাবধায়ক সরকার সীমিত সময়ের মধ্যে প্রয়োজনীয় সংস্কারগুলো সমাধানের উদ্যোগ এখনো নিচেছ না।
সভায় অবিলম্বে এসব উদ্যোগ গ্রহণ করে গণতান্ত্রিক রাজনৈতিক শক্তিগুলো এবং জনগণের কাছে গ্রহণযোগ্য একটি অবাধ নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠানের দাবি জানানো হয়।
সভায় সশস্ত্র জঙ্গিবাদ, সাম্প্রদায়িকতা, কালো টাকা, গডফাদার, সন্ত্রাস ও দুর্নীতির সাথে জড়িত সকল অপরাধীদের অবিলম্বে চিহ্নিত করে বিচার ও শাস্তি দেওয়ার জন্য তত্ত্বাবধায়ক সরকারের কাছে দাবি জানানো হয়।
কেন্দ্রীয় কমিটির এই সভায় বলা হয়, সাম্প্রতিক সময়ে মার্কিন রাষ্ট্রদূত বিউটেনিসসহ কতিপয় বিদেশি নাগরিক দেশীয় আভ্যন্তরীণ রাজনৈতিক বিষয়ে যেভাবে হস্তক্ষেপ করছেন, তা ক’টনৈতিক শিষ্টাচার বহিভূর্ত। সভায় দেশের অভ্যন্তরীণ বিষয়ে নির্লজ্জ হস্তক্ষেপ এবং বাংলাদেশকে ঘিরে সাম্রাজ্যবাদী চক্রান্তের একটি অংশ বলে আখ্যায়িত করে সাম্রাজ্যবাদের অশুভ বিপদ সম্পর্কে হুঁশিয়ার থাকার জন্য দেশবাসীর প্রতি আহ্বান জানানো হয়।
সভায় দলের সাধারণ সম্পাদক মুজাহিদুল ইসলাম সেলিম কর্তৃক উত্থাপিত রাজনৈতিক পরিস্থিতি ও করণীয় সম্পর্কিত রিপোর্ট সর্বসম্মতভাবে অনুমোদন করা হয়।
সভায় বক্তব্য রাখেন শাহাদাত হোসেন, এম. এম. আকাশ, মৃণাল চৌধুরী, আলতাফ হোসাইন, আব্দুর রাজ্জাক, এমদাদুল হক মিল্লাত, এ এন রাশেদা, রফিকুজ্জামান লায়েক, শহিদুল ইসলাম, বিপ্লব চাকী, আকতার হোসেন, রাজা, ইসমাইল হোসেন প্রমুখ।
