২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কার্যক্রম দেখে তত্ত্বাবধায়ক সরকারের মূল্যায়ন করা উচিত

বাংলাদেশে ভারপ্রাপ্ত ব্রিটিশ হাই কমিশনার বৃহস্পতিবার বলেছেন, ব্যক্তি হিসেবে নয়, কার্যক্রম দেখে তত্ত্বাবধায়ক সরকারের মূল্যায়ন করা উচিত।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Nov 2006, 08:25 PM

Updated : 26 Apr 2022, 04:01 PM

ভারপ্রাপ্ত রাষ্ট্রদূত স্টিফেন ব্রিজেস বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম কে বলেন, এটা দীর্ঘ মেয়াদী কোন সরকার নয়। অবাধ ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠানের লক্ষ্যে অন্তবর্তী সময়ের জন্য এটা গঠন করা হয়েছে। এ কারণে কাজ দেখে তত্ত্বাবধায়ক সরকারের মূল্যায়ন করা উচিত।

ব্রিজেস বলেন, রাজপথে সহিংসতায় লিপ্ত না হওয়ার জন্য যুক্তরাজ্য রাজনৈতিক দলগুলোকে উৎসাহিত করে থাকে। কারণ এটা কারো জন্যই মঙ্গল বয়ে আনে না।

তিনি বলেন, অর্ন্তবর্তী সরকার কিভাবে কাজ করছে এবং সকলের কাছে গ্রহণযোগ্য একটি নির্বাচন অনুষ্ঠানে নেতৃত্ব দেওয়ার সময় সরকার তাদের নিরপেক্ষতা কিভাবে প্রদর্শণ করছে তা আমরা পর্যবেক্ষন করছি।

আওয়ামী লীগ নেতৃত্বাধীন ১৪ দলীয় জোটের ১১ দফা দাবি সম্পর্কে ব্রিজেস বলেন, অবাধ ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠানের জন্য অন্তবর্তী সরকারের নিরপেক্ষ ও স্পষ্ট সিদ্ধান্ত নেওয়া প্রয়োজন।

তিনি বলেন, একটি ভোটার তালিকা থাকার বিষয়টি নিঃসন্দেহে গুরুত্বপূর্ণ, কিন্তু কোন সহিংসতা নয়।

আওয়ামী লীগ এবং জোটের শরিক অপর ১৩ টি দল প্রশাসনকে অরাজনীতিকীকরণ এবং নির্বাচন কমিশন সংস্কারের মাধ্যমে রাষ্ট্রপতি ও নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের প্রধান উপদেষ্টাকে তার নিরপেক্ষতা প্রমাণের জন্য শুক্রবার পর্যন্ত সময় বেঁধে দিয়েছে।

কিন্তু রাষ্ট্রপতি ইয়াজউদ্দিন আহম্মেদ এই দাবি বাস্তবায়নে এখন পর্যন্ত কোন পদক্ষেপ নেননি বলে ১৪ দলীয় বিরোধী জোট নেতৃবৃন্দ অভিযোগ করেছেন।