২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জানুয়ারিতে নির্বাচন, তফসিল ডিসেম্বরে: কমিশন

আগামী জানুয়ারিতে সংসদ নির্বাচন অনুষ্ঠানের ব্যাপারে নির্বাচন কমিশন প্রস্তুত। ডিসেম্বরে ঘোষণা করা হবে তফসিল।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Oct 2006, 06:40 PM

Updated : 26 Apr 2022, 04:01 PM

কমিশন সচিব আব্দুর রশীদ সরকার সোমবার সাংবাদিকদের বলেন, বর্তমান রাজনৈতিক পরিস্থিতি নির্বাচনের সম্পূর্ণ অনুকূল। তাই সংবিধান অনুযায়ী যথাসময়েই নির্বাচন হবে।

তিনি বলেন, ‘আমরা আশাকরি রাজনৈতিক দলগুলো নির্বাচনে অংশ নিয়ে কমিশনকে সহযোগিতা করবে।’

সচিব বলেন, ‘মারামারি -- হানাহানি হলেও আমাদের আশা, রাজনৈতিক দলগুলো শেষ পর্যন্ত ঐতিহ্য বজায় রেখে নির্বাচনে অংশ নেবে।’

তিনি আরো বলেন, এরই মধ্যে  ভোট গ্রহণের জন্য নানা ধরণের সামগ্রী সংগ্রহ করা শুরু হয়েছে। তৈরী হরা হচ্ছে ব্যালট বাক্স। নির্বাচনী প্রচারণার জন্য পোস্টার -- লিফলেট ছাপাতে দেওয়ার উদ্যেগ নেয়া হয়েছে। বিদেশী পর্যাক্ষেকদের জন্য নীতিমালা তৈরী হচ্ছে। তবে ঈদের ছুটির কারণে হালানাগাদ ভোটার তালিকা ছাপার কাজ কিছুটা ব্যহত হয়েছে। এখন আবার এই মূদ্রণ পুরোদমে শুরু হবে।

২০০১ সালে দেশে ভোটারের সংখ্যা ছিলো প্রায় সাড়ে সাত কোটি। এবার মোট ভোটার ৯ কোটি ৩০ লাখ ৮২ হাজার ৪৯৯ জন।