হাতিয়ায় গণপিটুনিতে একদস্যু নিহত, ৩ জন অপহৃত
একদল বন ও জলদস্যু আকস্মিকভাবে গুলি ছুড়তে ছুড়তে শনিবার ভোরে হাতিয়ার নলের চরের এরশাদ বাজারে ঢুকে ব্যাপক লুটতরাজ চালায়। এ সময় তারা কতিপয় স্থানীয় লোকের নাম ধরে তাদের খুঁজতে থাকে।
এক পর্যায়ে স্থানীয় লোকজন দস্যুদের ঘেরাও করে। অন্যান্যরা পালিয়ে গেলেও গুড়া বাদশা (২৫), আজিম (২৮) ও জসিম (৩৫) নামের তিন দস্যুকে ধরে জনতা গণপিটুনি দেয়। এতে গুড়া বাদশা ঘটনাস্থলে মারা যায়।
আহত দু’জনের দেয়া তথ্য মতে দস্যুদের দলে ৩০/৩৫ জন ছিল। পালিয়ে যাওয়ার সময় দস্যুরা ৩ ব্যক্তিকে অপহরন করে নিয়ে যায়। পুলিশ ঘটনার সত্যতা স্বীকার করেছে।
